দায়িত্বশীল পদে থেকে কোম্পানি পরিচালনা; পাকিস্তান স্টক এক্সচেঞ্জের এমডি’র পদত্যাগ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পদত্যাগ করেছেন পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) রিচার্ড মরিন।

মঙ্গলবার (২৮ মে) তিনি পিএসএক্স বোর্ডের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন এবং বোর্ড সেগুলো গ্রহণ করে।

পিএসএক্স ওয়েবসাইটে তাদের পদত্যাগের খবর নোটিফিকেশন আকারে জারি করা হয়।

জানা যায়, রিচার্ড মরিন স্টক এক্সচেঞ্জের সিইও থাকা স্বত্ত্বেও তিনি তার নিজস্ব কোম্পানি আর্চার ওয়েলথ ম্যানেজমেন্ট পরিচালনা করেন, যা পাকিস্তান স্টক এক্সচেঞ্জের কর্মচারী চুক্তিনামার লঙ্ঘন। যে কারণে গত ২০ মে স্টক এক্সচেঞ্জের বোর্ডে রিচার্ড মরিনের শুনানী অনুষ্ঠিত হয়। তার পরিচালিত আর্চার ওয়েলথ ম্যানেজমেন্টের তিনি ইন্ডিপেন্ডেড ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে নিজেকে উপস্থাপন করলেও মূলত তিনি ঐ প্রতিষ্ঠানের সিএসই এবং বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন। শুনানীতে এসব বিষয় প্রমাণিত হওয়ার পর রিচার্ড মরিন স্টক এক্সচেঞ্জ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন, যা মঙ্গলবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জ বোর্ড গ্রহণ করে।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রথম নন-পাকিস্তানি হিসেবে স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে রিচার্ড মরিন নিয়োগকৃত হন।

(এসএএম/ ২৮ মে ২০১৯)


Comment As:

Comment (0)