বাংলাদেশকে আইএনএসটিসি করিডোর ব্যবহারের প্রস্তাব আজারবাইজানের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নয়াদিল্লীস্থ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত আজারবাইজানের রাষ্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভ বাংলাদেশকে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি) ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।

রাষ্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভ আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সাথে তাঁর সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাতকালে এই প্রস্তাব দেন।

সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশকে আইএনএসটিসি ব্যবহারের প্রস্তাব দিলে প্রতিমন্ত্রী বিষয়টি সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তি ব্যবস্থা নেওয়ার কথা জানান।

উল্লেখ্য, আইএনএসটিসি ভারত, ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার সঙ্গে যুক্ত মধ্য এশিয়ার মধ্যবর্তী মালবাহী জাহাজের জন্য একটি জাহাজ, রেল এবং সড়ক রুটের মাল্টি-মোড নেটওয়ার্ক। এ রুটের দৈর্ঘ্য ৭,২০০ কিলোমিটার। ইউরোপের অনেক দেশ জাহাজ, রেল ও সড়ক দিয়ে ভারত, ইরান, আজারবাইজান এবং রাশিয়া থেকে মালবাহী জাহাজ পরিচালনা করে থাকে। এ করিডোরের উদ্দেশ্য হল মুম্বাই, মস্কো, তেহরান, বাকু, বন্দর আব্বাস, আস্ট্রকান, বন্দর আনজালী প্রভৃতি প্রধান শহরগুলোর মধ্যে বাণিজ্য সংযোগ বৃদ্ধি করা।

সূত্র: বাসস

(এমআইআর/ ১৯ জুন ২০১৯)


Comment As:

Comment (0)