হরিদাসপুরে বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীদের হয়রানীর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: মনিরুল ইসলাম মনি; বেনাপোলা(যশোর) প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের ওপারে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বঁনগা থানার হরিদাসপুর বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাওয়া বাংলাদেশী যাত্রীদের লাগেজ তল্লাশীর নামে হয়রানী করে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে জেলে পাঠানোর ভয় দেখানো হচ্ছে বলে ভারত থেকে ফিরে আসা অনেকে অভিযোগ করেছেন।

ভারত থেকে ফিরে আসা বাবু দত্ত বলেন, বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশ কাস্টমস ইমিগ্রেশন কাজ শেষ করে ভারতে প্রবেশ করার পর ব্যাগ তল্লাশী করে কিছু না পেয়ে মানিব্যাগ নিয়ে ব্যাগে থাকা ১৭ হাজার টাকা দেখে এত টাকা নেয়া যাবে না বলে জানিয়ে দেন। পরে খুব অনুরোধের পর ৫ হাজার টাকা রেখে মানিব্যাগ ফেরত দেন।

কথা হয় বরিশাল গেীরনদী বাজারের ব্যবসায়ী সুশিল এর সাথে। তিনি বলেন, স্ত্রী সন্তান নিয়ে ভারতে বেড়াতে যাবারকালে ভারতীয় কাস্টম পকেট চেক করে ৩২ হাজার টাকার মধ্য ৭ হাজার টাকা রেখে দেয়। প্রতিবাদ করলে পুলিশে দেওয়ার ভয় দেখাচ্ছিল।

পিরোজপুর জেলার সেলিম হোসেন বলেন, চিকিৎসা জন্য ভারত গিয়ে ছিলাম ফেরার সময় ভারতীয় কাস্টম জোর করে ৩শ টাকা নিয়ে নিল; তারা কোন কথাই শুনতে না।

শায়লা খাতুন নামে একযাত্রী জানান, ভারত থেকে ফেরার সময় ৬হাজার ভারতীয় রুপি ছিল। সেটাতো নিল আবার বাংলা ১ হাজার টাকা দিতে হল।

বেনাপোল বন্দরের আমদানী-রফতানীকারক কামাল হোসেন বলেন, বেনাপোল দিয়ে কোলকাতার দূরত্ব কম হওয়াতে এ পথ দিয়ে ব্যবসা, চিকিৎসা ও ভ্রমন করার জন্য সবাই যেতে চায়। কিন্ত বর্তমানে ভারতীয় কাস্টমস কর্তৃক যেভাবে বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী হয়রানী হচ্ছে, সেটা খুবই দূঃখজনক। বিষয়টিতে প্রশাসনের দৃষ্টি প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগীরা।

ভারতীয় কাস্টম কর্তৃক বাংলাদেশী যাত্রী হয়রানীর ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট আন্তজাতিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, ভারতীয় চেকপোষ্ট কাস্টমসে বাংলাদেশী পাসপোর্ট যাত্রী হয়রানী হচ্ছে বলে আমাদের কাছে কেই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তাদেরকে আমরা জানাতে পারি।

(এসএএম/ ১০ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)