আইসিসি থেকে ভারতের আয় অর্ধেকে

বিনিয়োগবার্তা ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্য দেশগুলোর মধ্যে অর্থ বণ্টন পুনর্বিন্যাসের বিষয়ে ভারতের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। ফলে আইসিসি থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডসহ (বিসিসিআই) আয় অর্ধেকে নামতে যাচ্ছে। প্রভাব পড়বে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের আয়েও।

আজ বৃহস্পতিবার আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, আর্থিক পুনর্বিন্যাসের বিষয়ে ভারতের দেওয়া প্রস্তাবের পক্ষে মাত্র একটি ভোট পড়লে এর বিপক্ষে ভোট পড়েছে ১৩টি। আর নতুন পরিচালন নীতির ভোটাভুটিতে ২-৮ ভোটে পরাস্ত হয়েছে ভারত।

আর্থিক পুনর্বিন্যাসের বিষয়ে ভারতের প্রস্তাব বিফলে যাওয়ায় আইসিসি থেকে দেশটির আয়ের পরিমাণ অনেক কমে যাবে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৮ বছরে আইসিসি থেকে মোট ২৯ কোটি ৩০ লাখ ডলার পাবে বিসিসিবি। গত বছর পর্যন্ত আইসিসি থেকে ৫৭ কোটি ডলার পেয়েছিল বিবিসিআই।

একই সময়ে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ১৪ কোটি ৩০ লাখ ডলার এবং জিম্বাবুয়ে ৯ কোটি ৪০ লাখ ডলার পাবে। বিসিসিআইয়ের মতো অর্ধেকে না নামলেও ইসিবির আয়ও কিছুটা কমছে। তবে বাড়ছে জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) আয় কিছুটা বাড়ছে।

আর আইসিসির অন্য ৭টি পূর্ণ সদস্য দেশের প্রত্যেক ক্রিকেট বোর্ড ১৩ কোটি ২০ লাখ ডলার করে পাবে। আইসিসির সহযোগী দেশগুলোকে মোট ২৮ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে আইসিসি।

নতুন প্রস্তাবিত সংবিধান আগামী জুন মাসে আইসিসি কাউন্সিলে পেশ করা হবে। প্রস্তাবিত নতুন গঠনতন্ত্র অনুযায়ী, এখন থেকে আইসিসির দুই ধরনের সদস্য দেশ থাকবে; পূর্ণ সদস্য এবং সহযোগী সদস্য।

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলন, নতুন প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বিশ্ব ক্রিকেট আরও এক ধাপ এগিয়ে যাবে। এতে একদিকে ক্রিকেটের ভিত্তি আরও মজবুত হবে; অন্যদিকে ভবিষ্যতে এ খেলার বিশ্বব্যাপী প্রসার ঘটবে।

(এমআইআর/ ২৭ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)