শূন্য রানে ফিরলেন লিটন-নাঈম
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। টসে জিতে ব্যাটিং করছে আবাহনী।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তারকায় ঠাসা দল আবাহনীর। দলীয় ছয় রানের মধ্যে দুই ইনফর্ম ওপেনার লিটন দাস ও নাঈম শেখকে হারায় তাঁরা। দুজনেই ফিরে যান শূন্য রানে। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও সুবিধা করতে পারেননি। জয়নুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়ার আগে তিনি করেন ১৫ রান।
আবাহনী লিমিটেড একাদশ: লিটন কুমার দাস, নাঈম শেখ, মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, তাইজুল ইসলাম।
পারটেক্স স্পোর্টিং একাদশ: তাসামুল হক (অধিনায়ক), হাসানুজ্জামান, আব্বাস মুসা আলভি, জয়নুল ইসলাম, সায়েল আলম রিজভী, মইন খান, রনি হোসেন, মোসাদ্দেক ইফতেখার রাহী, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), শাহবাজ চৌহান এবং নাজমুল হোসেন মিলন।
(এসআর/ ১৫ মার্চ, ২০২০)



