হোম কোয়ারেন্টাইনে সাকিব আল হাসান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অনেক সচেতন নাগরিক ঝুঁকি মোকাবিলায় নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেছেন। এবার বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিজেও গেলেন হোম কোয়ারেন্টাইনে ।

বাংলাদেশ সময় শনিবার রাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখানে গিয়ে পরিবারের সঙ্গে দেখা না করে একটি হোটেলে আইসোলেশনে যান এই তারকা। এ জন্য নিজের মেয়ের সঙ্গেও দেখা করেননি তিনি।

এক ভিডিও বার্তায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিতে গিয়ে সাকিব নিজেই হোম কোয়ারেন্টাইনে থাকার কথা প্রকাশ করেন।

ভিডিওতে সাকিব বলেন, ‘আমি মাত্রই যুক্তরাষ্ট্র এসে পৌঁছলাম। যদিও প্লেনে সব সময় ভয় কাজ করেছে একটু হলেও। তারপরও চেষ্টা করেছি, নিজেকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যায়। তারপর যখন আমি যুক্তরাষ্ট্রে পৌঁছলাম, আমি সোজা একটি হোটেলের রুমে উঠেছি। আমি ওদেরকে অবগত করেছি, এখানে থাকব কিছুদিন এবং আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আমার বাচ্চার সাথে দেখা করিনি। এটা অবশ্যই আমার জন্য কষ্টের। তারপরও আমার কাছে মনে হয়, আমার এই সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলে অনেক দূর এগুতে পারব।’

(এসআর/২২ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)