দেশসেরা খেলোয়াড়দের ঈদ উদযাপন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সঙ্গে তারা প্রত্যাশা করছেন দ্রুতই কেটে যাবে এমন অচলাবস্থা।

দেশসেরা গলফার সিদ্দিকুরের বাবা ছাড়া এটাই প্রথম ঈদ। তাই তো এমন দিনে বাবাকে মিস করছেন বলেও জানিয়েছেন তিনি।

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঘরে বসেই সবাইকে ঈদের আনন্দ উপভোগের অনুরোধ করেছেন।

সৌম্য- লিটন-সাদমানরাও দেশ ও বিশ্ববাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। মুশফিক ফেসবুকে এক পোস্টে সবাইকে পরিবারের সঙ্গে ঈদ উৎযাপনের আহ্বান জানিয়েছেন।

নিজ শহর ফেনীতে নামাজ শেষে একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন টাইগার অলরাউন্ডার সাইফুদ্দিন। আর পেসার রুবেল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরিবারের সঙ্গে ঈদ পালনের মুহূর্ত।

নামাজ শেষে ফেসবুকে ছবি শেয়ার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ফুটবলার জামাল ভূঁইয়া।

(এএইচএন/ ২৬ মে, ২০২০)


Comment As:

Comment (0)