দুর্বল ক্যাডিজের কাছে লজ্জাজনক হার বার্সেলোনার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লিওনেল মেসির দল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকেই ২-১ গোলে হারিয়ে দিলো দুর্বল ক্যাডিজ!
ওসাসুনার সঙ্গে ৪-০ গোলে জিতে আসার পর এবারের মৌসুমে প্রথমবারের মত পয়েন্ট তালিকায় ১০-এর মধ্যে প্রবেশ করেছিল বার্সা। ১০ ম্যাচে ৪ জয়, ২ ড্র এবং ৪ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান হল ৭ নম্বরে। বার্সাকে হারিয়ে ক্যাডিজ ১৮ পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছে ৫ নম্বরে।
বার্সা ম্যাচে নিজেরা কোনো গোল করতে পারেনি। বার্সার পক্ষে একমাত্র গোলটি এসেছে ক্যাডিজের ফুটবলারের পা থেকে, আত্মঘাতি হিসেবে।
(ডিএফই/০৬ ডিসেম্বর ২০২০)



