দুই ম্যাচ নিষিদ্ধ লিওনেল মেসি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লিওনেল মেসি লাল কার্ড দেখেছেন স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে।
শাস্তি হিসেবে তিনি একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এটা সবারই জানা ছিল। শেষ পর্যন্ত তিনি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।
বার্সেলোনার মূল দলের হয়ে ওটা ছিল মেসির প্রথম লাল কার্ড। তবে ১৫ বছর আগে বার্সেলোনার রিজার্ভ দলের জার্সিতে তৃতীয় বিভাগের এক ম্যাচে মেসি দেখেছিলেন লাল কার্ড।
বার্সেলোনার মূল দলের হয়ে ৭৫৩ ম্যাচ খেলে প্রথম লাল কার্ড দেখলেও আর্জেন্টিনার জার্সিতে মেসি লাল কার্ড দেখেছেন দুবার।
আর বর্তমানের লাল কার্ডের জন্য তিনি আগামী পরশু কোপা দেল রেতে করনেয়ার বিপক্ষে ম্যাচসহ খেলতে পারবেন না লা লিগায় আগামী রবিবার এলচের বিপক্ষে ম্যাচেও।
(ডিএফই/২০ জানুয়ারি, ২০২১)



