পোর্তোর কাছে রোনালদোর জুভেন্টাসের হার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর মাঠে ১-২ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস।

আগের রাতেই পিএসজির কাছে হেরে এমবাপ্পের কাছে ম্লান হয়েছিলেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা লিওনেল মেসি। ফুটবল প্রেমীদের কাছে এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী রোনালদোও পরের রাতেই বড় হোচট খেলেন।

প্রথমবারে জুভেন্টাসকে হারানো পোর্তো ম্যাচ শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যান মেহদি তারেমির অনবদ্য এক গোলে। এরপর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে আরেক চমক দেখান মুসা। আর শেষ মুহূর্তে জুভেন্টাসের হয়ে এক গোল পরিশোধ করেন ফেদেরিকো কিয়েসা। এতে ফলাফলে কোন পরিবর্তন না এলেও শেষ আটে ওঠার আশা জিইয়ে রাখলো জুভেন্টাস।

(ডিএফই/১৮ ফেব্রুয়ারি, ২০২১)


Comment As:

Comment (0)