আইপিএল শুরুর আগে চেন্নাইয়ের বড় ধাক্কা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলতি মাসের ৯ তারিখ থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসর। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে বড়সড় এক ধাক্কা খেল আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের অস্ট্রেলিয়ান তারকা পেসার জশ হ্যাজলউড আইপিএলের এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মিচেল মার্শ ও জশ ফিলিপের পর তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে এবারের আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলেন হ্যাজলউড।
(ডিএফই/১ এপ্রিল, ২০২১)



