প্রথম ম্যাচে দুর্দান্ত জয় আবাহনীর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলেও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর জয় থামিয়ে রাখতে পারেনি পারটেক্স গ্রুপ স্পোর্টিং ক্লাব কিংবা বৃষ্টি।

কার্টেল ওভারে আবাহনীর সামনে ১০ ওভারে ৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়া হয়। জবাব দিতে নেমে অধিনায়ক মুশফিকুর রহীমের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

২৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম। ৩টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। ১৭ বলে ১৯ রান করেন ওপেনার নাঈম শেখ।

আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ২ রান করে আউট হয়ে যান। আফিফ হোসেন করেন ৪ বলে ২ রান। মোসাদ্দেক হোসেন অপরাজিত থাকেন ৪ বলে ৬ রানে।

(ডিএফই/৩১ মে, ২০২১)


Comment As:

Comment (0)