গেইলদের দলের নাম ‘ওয়েস্ট ইন্ডিজ’ থাকল না

বিনিয়োগবার্তা ডেস্ক: গেইল-ব্রাভোদের দলের নাম আর ‘ওয়েস্ট ইন্ডিজ’ থাকল না। নিজেদের ৯১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন নাম দেয়া হয়েছে ‘উইন্ডিজ’। তাই ওয়েস্ট ইন্ডিজ এখন থেকে অফিসিয়ালি `উইন্ডিজ`। বোর্ডের নামেও আনা হয়েছে পরিবর্তন।

‘দ্য ক্রিকেট বোর্ড ফর ওয়েস্ট ইন্ডিজ’ নাম বদল করে নামকরণ করা হয়েছে ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’। বোর্ডের নতুন প্রধান নির্বাহী জনি গ্রেভ এ কথা ঘোষণা করেছেন।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে ক্যারিবীয় বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানান, ‘আমাদের সঙ্গে বিভিন্ন অংশীদাররা এক সাথে কাজ করছে। এ অঞ্চলের সব স্তরের ক্রিকেটের উন্নতির লক্ষ্যেই এমনটা করা হয়েছে। সামনের বছরগুলোতে তাদের সঙ্গে নিয়ে আমাদের আন্তরিকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। ২০১৮ থেকে ২০১৩ পর্যন্ত আমরা কৌশলগত পরিকল্পনার উন্নতির জন্য পরামর্শক হিসেবে কাজ করতে চাই।’

ক্রিকেটে ৭০ ও ৮০’র দশকের সোনালী সময় ফিরিয়ে আনতেই সব কিছু ঢেলে সাজানোর চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী বিশ্বকাপে তাদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই নিজেদের অবকাঠামো ঢেলে সাজাতে নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে দলটি।

(এমআইআর/ ০৩ জুন ২০১৭)


Comment As:

Comment (0)