টি-টুয়েন্টি সিরিজ টাইগারদের
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগের ম্যাচে অপ্রত্যাশিত হারের ফলে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয়ের বিষয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে সেই অনিশ্চয়তার মেঘ উড়িয়ে দিয়েছে টাইগাররা। তারা ২-১ ব্যবধানে সিরিজটি নিজেদের করে নিয়েছে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের ১৯৩ রান ছাড়িয়ে গেছে চার বল বাকি থাকতে।
দেশের মাঠে সর্বোচ্চ রান করেও টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে এই সংস্করণে চতুর্থ সিরিজ জিতেছে বাংলাদেশ।
(ডিএফই/২৬ জুলাই, ২০২১)



