পিএসজিতে যাওয়ার পর মেসির প্রথম স্ট্যাটাস
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি এখন আর বার্সেলোনার অংশ নয়। ইতিমধ্যে বিশ্বের অধিকাংশ মানুষই তা জেনে গেছেন। তার নতুন ঠিকানা পিএসজি (প্যারিস সেইন্ট জার্মেইন)। মঙ্গলবার (১০ আগস্ট) ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে এতকিছু হয়ে যাওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টগুলোতে তিনি এতদিন চুপ ছিলেন। অবশেষে পরিবারসহ পিএসজির জার্সি গায়ে স্ট্যাটাস দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সেখানে লিওনেল মেসি বলেন, ‘আমি আমার জীবনের নতুন একটি অধ্যায় শুরু করেছি। প্রতিদিন শেখার প্রেরণা এবং ইচ্ছা নিয়েই আমি এটা করছি। পিএসজির লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করবো।’
(ডিএফই/১২ আগস্ট, ২০২১)



