সিপিএলে খেলা হচ্ছে না সাকিবের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ২৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর। আসন্ন আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি থাকায় সিপিএলের আগামী আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামা হচ্ছে না টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিবকে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর সিপিএল শেষ হবে ১৫ সেপ্টেম্বর। তাই সাকিবকে ছাড়াই মাঠে নামবে জ্যামাইকা। গত মে মাসে ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছিলো জ্যামাইকা।

(ডিএফই/২১ আগস্ট, ২০২১)


Comment As:

Comment (0)