মধ্যপ্রাচ্যে

মধ্যপ্রাচ্যে অধিগ্রহণ ও একীভূতকরণ প্রক্রিয়া বেড়েছে ৫৯ শতাংশ

বিনিয়োগবার্তা ডেস্ক: মহামারীর অনিশ্চয়তা কাটিয়ে মুসলিম প্রধান মধ্যপ্রাচ্যে অধিগ্রহণ একীভূতকরণ প্রক্রিয়া বাড়ছে। চলতি বছরের প্রথমার্ধেই এর পরিমাণ বেড়েছে ৫৯ শতাংশ।

সাম্প্রতিক এক গবেষণার তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনের তথ্যমতে, গত বছরের শেষার্ধে এ অঞ্চলে যে পরিমাণ চুক্তি সম্পন্ন হয়েছিল, তার চেয়ে বছরের চুক্তি সম্পাদনের সংখ্যা ৪৮ শতাংশ বেশি। এখন পর্যন্ত অঞ্চলে অধিগ্রহণ একীভূতকরণের সংখ্যা ৩০৭টি।

গবেষণায় বলা হয়, বছরের প্রথমার্ধে চুক্তিগুলোর মূল্য ছিল হাজার ৩০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় চুক্তির মূল্য শতাংশ কম, যদিও গত বছরের শেষার্ধের সঙ্গে তুলনা করলে এটি উল্লেখযোগ্য বেড়েছে।

বাকের অ্যান্ড ম্যাকেঞ্জি হাবিব আল মুল্লার পার্টনার ওমর মোমানি বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের অধিগ্রহণ একীভূতকরণের জন্য গত বছর সম্ভবত সবচেয়ে খারাপ বছর ছিল। চলতি বছরও মহামারীসংক্রান্ত অনিশ্চয়তার জন্য অধিগ্রহণ একীভূতকরণ কর্মকাণ্ডে কিছুটা স্থিতাবস্থা লক্ষ করা গেছে। এখন খাতে চুক্তির মান ব্যাপ্তির ক্ষেত্রে বরং বেশ উন্নতি দেখা যাচ্ছে। মার্চে বছরের সর্বোচ্চ সংখ্যক ৭৫টি চুক্তি সম্পাদন হয়েছে। আবার আর্থিক দিক বিবেচনায় এপ্রিলে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, যার পরিমাণ ছিল হাজার ৯২০ কোটি ডলার।

জানা গেছে, এপ্রিলের চুক্তিগুলোর মধ্যে ছিল সৌদি আরামকোর হাজার ২৪০ কোটি ডলারের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি। শেয়ার কিনেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ইআইজি গ্লোবাল এনার্জির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। মূল্যের দিক থেকে মিসর সবচেয়ে জনপ্রিয় দেশ এবং চুক্তির সংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। সময়ে দেশটিতে ১৮টি চুক্তি সম্পাদন হয়েছে।

ওমর মোমানি বলেন, ২০২১ সালের শুরুটা চুক্তির যে হার আর্থিক মানের হয়েছে, তাতে বোঝা যায় খাতটি আবার স্বরূপে ফিরে আসছে। মূলত বিশ্বের বিভিন্ন দেশে গণটিকাদান কর্মসূটি অর্থনীতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিই শক্তিশালী প্রত্যাবর্তনের কারণ। আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে, গোটা বছরটাই ভালো যাবে। বছর শেষে অধিগ্রহণ একীভূতকরণ খাত মহামারীসংক্রান্ত সব সমস্যাকে পেছনে ফেলে এগিয়ে যাবে।

(এসএএম/০৮ সেপ্টেম্বর ২০২১)


Comment As:

Comment (0)