Newzealand BCB

শেষ ম্যাচে ২৭ রানে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগর্বার্তা: চতুর্থ ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলা বাংলাদেশ শুক্রবার আনুষ্ঠানিকতার পঞ্চম ও শেষ ম্যাচটিকে অনেকটা হালকাভাবে নেয়। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও মেহেদী হাসানকে ছাড়া খেলতে নামা স্বাগতিকরা এ ম্যাচে হেরেছে ২৭ রানে। টস জিতে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান তোলে। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ১৩৪ রান তুলতে সমর্থ হয়।

ফিন অ্যালেনের ঝড়ো সূচনার পর অধিনায়ক টম ল্যাথামের হাফ সেঞ্চুরি নিউজিল্যান্ডকে এনে দেয় ১৬১ রানের বড় সংগ্রহ। অ্যালেন ২৪ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৪১ রান করেন। ল্যাথাম ৩৭ বলে দুটি করে চার ও ছক্কায় ঠিক ৫০ রান করেন। এছাড়া পুঁজি বড় করতে অবদান রাখেন হেনরি নিকোলস (২০) ও রাচিন রবীন্দ্র (১৭)। শরীফুল ইসলাম ৪৮ রানে দুটি উইকেট নেন।

আজাজ প্যাটেল (২/২১) ও স্কট কুগেলিনের (২/২৩) দুরন্ত বোলিংয়ে বাংলাদেশ ১৩৪ রানের বেশি তুলতে পারেনি। আফিফ হোসেন (৩৩ বলে ৪৯*) ও মাহমুদউল্লাহ (২৩) লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

এ হারের পর ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের গৌরব বাংলাদেশেরই থাকছে।  

(ডিএফই/১১ সেপ্টেম্বর, ২০২১)


Comment As:

Comment (0)