একাদশে নেই সাকিব
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে কলকাতা। একটি ম্যাচেও জায়গা হয়নি সাকিবের।
কলকাতার অলরাউন্ডার আন্দ্রে রাসেল ইনজুরির কারণে দলে না থাকায় সাকিবকে একাদশে খেলানো হবে- এমনটা ধরেই নেয়া হচ্ছিল। কিন্তু দলে রাসেলের বদলে ডাক পেয়েছেন টিম সাউদি।
কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, ভেঙ্কেটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, দিনেশ কার্তিক, সুনীল নারিন, লকি ফার্গুসন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, সন্দ্বিপ ওয়ারিয়র।
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (অধিনায়ক), শিমরন হেটমায়ার, লতিফ যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নর্কিয়া ও আভেস খান।
বিনিয়োগবার্তা/ডিএফই//



