Newzealand Test

নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিড নিয়েছে বাংলাদেশ

বিনিয়োগবার্তা ডেস্ক: সেঞ্চুরিটা হলো না মাহমুদুল হাসান জয়ের। আক্ষেপ রয়েই গেলো। আগের দিনের সঙ্গে মাত্র ৪ রান যোগ করেই সাজ ঘরে ফিরতে হয়েছে তাকে। তবে, অধিনায়ক মুমিনুল হক এবং মিডল অর্ডার ব্যাটার লিটন দাসের দৃঢ়তায় ঠিকই নিউজিল্যান্ডকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ দল।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে। নিউজিল্যান্ডের করা ৩২৮ রান টপকে গেছে ম্যাচের তৃতীয় সেশনের শুরুতেই।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)