বিজিএমইএ কাপের ষষ্ঠ আসর শুরু ২০ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: আন্তঃগার্মেন্টস ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ’ এর ষষ্ঠ আসর আগামী ২০ জানুয়ারি ঢাকার উত্তরার সেক্টর-৪ এর কল্যাণ সমিতি মাঠে শুরু হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে দেশের ১৬টি পোশাক কারখানার মধ্যম ও উচ্চপর্যাযের ব্যবস্থাপকরা অংশগ্রহণ করবেন।
বিজিএমইএ কাপ এর খেলোয়াড় নিলাম ১৪ জানুয়ারি উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান খেলোয়াড় নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
বিজিএমই এর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক আব্দুল্লাহ-হিল রাকিব ও পরিচালক মো. ইমরানুর রহমান, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি, উত্তরা ক্লাবের সভাপতি ফিরোজ আলম, পোশাক উদ্যোক্তা, খেলোয়াড় ও স্পন্সরদের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিনিয়োগার্তা/এসএল//



