মাকে নিয়ে দেশে ফিরেছেন সাকিব

আইপিএল নিলামে অবিক্রিত সাকিব, দিল্লিতে মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরিচিত মুখ সাকিব আল হাসান। ২০১১ সাল থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ টি২০ লিগে খেলে আসছেন তিনি। চলতি বিপিএলে অনবদ্য ফর্মে থাকা সাকিব আসন্ন আইপিএলে ভালো দাম পাওয়ার প্রত্যাশাই হয়তো করছিলেন। যদিও গতকাল নিলামের প্রথমদিন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডারকে নিয়ে কোনো আগ্রহই দেখাল না কোনো দল! সাকিবের হতাশার দিনে অবশ্য ভালো দামে দল পেলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

২ কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে এবারের আইপিএল নিলামে জায়গা পান সাকিব। নিলাম সামনে রেখে বিপিএলে অবিশ্বাস্য খেলছিলেন তিনি। ফরচুন বরিশালের হয়ে টানা পাঁচ ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ঘরোয়া টি২০ ক্রিকেটে রেকর্ড গড়েন। যদিও এসব কোনো কিছুই কাজে এল না। নিলামের প্রথম দিন তিনি দল পেলেন না। যদিও আজ নিলামের দ্বিতীয় দিন তিনি কোনো দল পেলেও পেতে পারেন। অবিক্রীত খেলোয়াড়দের মধ্য থেকে আজ স্কোয়াড পূর্ণ করবে দলগুলো, যদি তাদের পকেটে যথেষ্ট বাজেট থাকে। গত আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি এবার তাকে রাখেনি।

মুস্তাফিজুর রহমানও ছিলেন ২ কোটি রুপির ভিত্তিমূল্য ক্যাটাগরিতে। তাকে নিয়ে অবশ্য কোনো কাড়াকাড়ি পড়ে যায়নি। দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করলে অন্য কেউ চ্যালেঞ্জ করেনি। ফলে দিল্লি ক্যাপিটালসই তাকে বিনা বাধায় পেয়ে যায়। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ২৭ বছর বয়সী মুস্তাফিজ। আইপিএলে চতুর্থ দলের হয়ে খেলবেন তিনি।

চলতি বিপিএলে অনবদ্য ফর্মে রয়েছেন মুস্তাফিজুর রহমান। রাউন্ড রবিন লিগেই তিনি শিকার করেছেন ১৭ উইকেট। ভালো ফর্মে থাকার পুরস্কারও পেয়ে গেলেন তিনি। যদিও ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন না সাকিব।

আইপিএলে সাকিব খেলেছেন ৭১ ম্যাচ। ৫২ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৭৯৩ রান। গড় ১৯.৮৩। কোনো সেঞ্চুরি নেই, করেছেন দুটি ফিফটি। অন্যদিকে বল হাতে ৭.৪৪ ইকোনমি রেটে নিয়েছেন ৬৩ উইকেট।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)