BGMEA Football

বিজিএমইএ কাপ চ্যাম্পিয়ন এপিলিয়ন গ্রুপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গতকাল ‘বিজিএমইএ কাপ-২০২১’-এর ফাইনালে লায়লা গ্রুপের বান্দো ডিজাইন লিমিটেডকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো এপিলিয়ন গ্রুপ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচি, সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন এবং বিজিএমইএর পরিচালকরা, বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হলে টাইব্রেকারে ৩-১ গোলে এপিলিয়ন গ্রুপ জয়ী হয়। ফাইনালে এপিলিয়ন গ্রুপের মনসুর ম্যান অব দ্য ম্যাচ হন এবং একই দলের রাজু টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলরক্ষক ও রিন্ট মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বান্দো ডিজাইনের মৃদুল।

টুর্নামেন্টে বাংলাদেশের ১৬টি স্বনামধন্য পোশাক প্রতিষ্ঠান অংশ নেয়। তারা হলো ফকির ফ্যাশনস লিমিটেড, টিম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, সেতারা গ্রুপ, সায়েম গ্রুপ, মোশারফ অ্যাপারেলস স্টুডিও লিমিটেড, স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড, লায়লা গ্রুপ, অ্যাপারেলস ভিলেজ লিমিটেড, কমফিট বাই ইউথ গ্রুপ, স্টার্লিং গ্রুপ, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, টর্ক ফ্যাশনস, টুসুকা গ্রুপ ও বান্দো ডিজাইন লিমিটেড।

টুর্নামেন্ট আয়োজনে স্পন্সর (পাওয়ার্ড বাই) হিসেবে শেলটেক সিরামিকস এবং কো-স্পন্সর হিসেবে অ্যাবা গ্রুপ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), টুয়েলভ ক্লোদিং, ঊর্মি গ্রুপ, ফোর এইচ গ্রুপ এবং এপিক গ্রুপ সহযোগিতা প্রদান করছে।

টি স্পোর্টস সম্প্রচার পার্টনার ও উত্তরা সেক্টর ৪ কল্যাণ সমিতি ভেন্যু পার্টনার, রেস ইন্টারনেট পার্টনার, সিবিএলমুনচি গিফট পার্টনার ও মুভমেন্ট সলিউশনস বিডি ফিটনেস পার্টনার হিসেবে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা প্রদান করছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)