badmintion-2022

রোববার শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে রোববার (২৪ জুলাই) শুরু হচ্ছে ৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের আসর। 

রাজধানীর দিলকুশায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

ফেডারেশন সভাপতি, তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। 

আগামীকাল শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ২৮ জুলাই পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে  ৭১টি  দলের ৩১৩ জন পুরুষ ও ৬৪ জন মহিলাসহ  মোট ৩৭৭ জন্য শাটলার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)