এশিয়া কাপের ২০২২ সূচি

এশিয়া কাপ ২০২২ এর সূচি ঘোষণা 

বিনিয়োগবার্তা ডেস্ক: রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে কদিন আগে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এবার টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা হলো।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ। সামাজিক মাধ্যমে সূচি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান। এমনিতে এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এশিয়া কাপে টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হয়ে উঠবে পঞ্চদশ এশিয়া কাপ।'

আগামী ২৭ অগস্ট উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা। পরদিনই হতে চলেছে ভারত-পাকিস্তান মহারণ। ভেন্যু হিসেবে দুবাই ও শারজাকে বেছে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সংস্করণের হওয়ায় সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)