উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২২-২৩ আসরের সূচি ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক: ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ আসরের গ্রুপ পর্বের সূচি। নির্ধারিত হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে কোন দল কার মুখোমুখি হবে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় ।
আগামী ৬ সেপ্টেম্বর ৮ টি গ্রুপের মধ্যে শুরু হয়ে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হবে ২ নভেম্বর- ৯ সপ্তাহের মধ্যে; এর আগে যা হতো ১২ সপ্তাহে। আর ফাইনাল হবে ২০২৩ সালের ১০ জুন, ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।
২০২১-২২ আসরে চ্যাম্পিয়ন ও রেকর্ড শিরোপা জয়ী হয়েছিল রিয়াল মাদ্রিদ ও রানার্সআপ হয়েছিল লিভারপুল।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



