বিপিএলে ৭০ কোটি টাকা খরচ করবে মোনার্ক মার্ট
বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় বাজেটের দল গড়ার পরিকল্পনা করেছে সাকিব আল হাসানের ই-কমার্স প্ল্যাটফর্ম মোনার্ক মার্ট।
আগামী তিন মৌসুমের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৬০ থেকে ৭০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তুতি রয়েছে।
প্রস্তাবিত পদ্মা বিভাগকে প্রতিনিধিত্ব করে এই দলের নাম প্রস্তাব করা হয়েছে মোনার্ক পদ্মা। শুধু দল নয়, বিভাগ হবার অপেক্ষায় থাকা এ অঞ্চলের ক্রীড়াক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও আছে তাদের।
প্রস্তাবিত মোনার্ক পদ্মা ফ্র্যাঞ্চাইজির প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের হিরু বলেন, 'এ দেশের ক্রিকেট উন্নয়নে আমরা সক্রিয়ভাবে আরও ভূমিকা পালন করতে চাই।
সে জন্যই প্রস্তাবিত পদ্মা বিভাগকে প্রতিনিধিত্ব করার জন্য মোনার্ক পদ্মা নামে সাকিবের আইডিয়াতেই দল বানিয়ে সাবমিট করেছি। যদি বিসিবি আমাদের বিবেচনা করে টিম দেয়, আমরা বিগ বাজেটের টিম করবো।
সে ক্ষেত্রে ৫০-৭০ কোটি টাকা আইপিএলের আদলে খরচ করে ওই ধরনের ক্রিকেট অবকাঠামো তৈরি করে আমরা ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চাচ্ছি।'
বিনিয়োগবার্তা/কেএইচকে//



