SAFF Women

সাফ নারী চ্যাম্পিয়ানশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

খেলাধূলা ডেস্ক: আগমীকাল (১৯ সেপ্টেম্বর) সাফ নারী চ্যাম্পিয়ানশিপের ফাইনালে মুখোমুখী হবে বাংলাদেশ এবং নেপাল। ২০১৬ সালের পর আবার ফাইনালে বাংলাদেশ। যে এক লক্ষ্য পূরণ বাকি সেটি শিরোপা। নেপাল এ নিয়ে ৫ বার এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে। আগের চারবারই ফাইনালে তারা হেরেছে ভারতের কাছে। 

আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

ভারতের বিদায়ে এই প্রথম নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট। আগের ৫ আসরের চ্যাম্পিয়ন ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ কিংবা নেপালের ঘরে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি।

বিনিয়োগবার্তা/কেএইচকে//
 


Comment As:

Comment (0)