সাফজয়ী নারী দলকে সংবর্ধনা দিল সেনাবাহিনী
খেলাধূলা ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী নারী ফুটবল লের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা জানিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাইকে ক্রেস্ট, উপহারসামগ্রী এবং ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।
সেনাবাহিনী প্রধান বলেন, এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরও এগিয়ে যেতে পারবে। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের নারী ফুটবলাররা বিশেষ ভূমিকা রাখবে বলে সবাই দৃঢ় আশাবাদী। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনে এ সাফল্য নতুন প্রেরণার সঞ্চার করবে।
বিনিয়োগবার্তা/এমআর//



