সেপ্টেম্বর সেরা পুরুষ ও নারী ক্রিকেটার

সেপ্টেম্বর সেরা পুরুষ ক্রিকেটার রিজওয়ান ও নারী ক্রিকেটার হারমানপ্রীত কর  

খেলাধূলা ডেস্ক: সেপ্টেম্বর মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

সোমবার (১০ অক্টোবর) মাসসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা।

যেখানে পুরুষ বিভাগে এই সম্মান পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। মেয়েদের সেরার পুরস্কার পেয়েছেন ভারতের হারমানপ্রীত কাউর। 

এদিকে, প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের খেতাব পেয়ে রিজওয়ান বলেন, 'আমি আমার সকল সতীর্থদের কৃতজ্ঞতা জানাতে চাই কারণ তারা আমার জন্য খেলাটা সহজ করে দিয়েছে। এই অর্জনগুলো আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। অস্ট্রেলিয়ায় একই গতিকে এগিয়ে যেতে চাই।

অন্যদিকে, মেয়েদের ক্রিকেটে মাসসেরার পুরস্কার জেতা হারমানপ্রীত কর নেতৃত্ব দিয়ে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে সিরিজ জিতিয়েছেন। সিরিজে ব্যাট হাতে ২২১ রান করেছেন ডানহাতি এ ব্যাটার। আইসিসির ঘোষিত সেপ্টেম্বরের মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের প্রমীলা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও। তবে ভাগ্য সহায় হয়নি তার।  

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//


Comment As:

Comment (0)