বাংলাদেশ নারী দলের কোচ হচ্ছেন হাশান তিলকরত্নে
নিজস্ব প্রতিবেদক: আবারো বদল হতে যাচ্ছে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের পদটি। এমনটাই জানা গেল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় নারী দলের দায়িত্ব নিতে দেশে আসছেন হাশান তিলকরত্নে। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দুই বছরের চুক্তিও করেছেন তিলকরত্নে।
বিসিবি নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।
নাদেল জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় পা রাখবেন তিলেকারত্নে। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন নিগার সুলতানা জ্যোতি এবং সালমা খাতুনদের। মূলত বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফর দিয়েই প্রধান কোচের দায়িত্বে বসবেন লংকান নারীদের সাবেক এই কোচ। তার সাথে আমরা দুই বছরের চুক্তি সম্পন্ন করেছি।’
শ্রীলংকার হয়ে হাশান তিলকরত্নে ৮৩ টেস্ট খেলে ৪২.৮৭ গড়ে করেছেন ৪৫৪৫ রান। ২০ ফিফটির পাশাপাশি করেছেন ১১ সেঞ্চুরি।
এছাড়া ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে করেছেন ৩৭৮৯ রান। ১৩ অর্ধশতকের পাশাপাশি রয়েছে ২ সেঞ্চুরি।
১৯৯৬ সালে লংকানদের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই হাশান তিলকরত্নে।
বিনিয়োগবার্তা/এসএল//



