জ্বালানি তেল

আরব আমিরাতে নভেম্বরে পেট্রলের মূল্য বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ  

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে নভেম্বরে পেট্রলের মূল্য ৩০ শতাংশ বেড়েছে। 

মূল্য হ্রাসের ৯০ দিন পর  ১ নভেম্বর থেকে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল্য বৃদ্ধিতে বর্তমানে এক লিটার সুপার৯৮ পেট্রলের মূল্য পড়বে ৩ দশমিক ৩২ দিরহাম যা পূর্বে ছিল ৩ দশমিক ০৩ দিরহাম।

স্পেশাল পেট্রলের বর্তমান মূল্য ৩ দশমিক ২০ দিরহাম গেল অক্টোবরে যা ছিল ২ দশমিক ৯২ দিরহাম। 

এছাড়া ই-প্লাস-৯১ পেট্রলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৩ ডলার যা গতমাসে ছিল ২ দশমিক ৮৫ ডলার। 

প্রতিবেদন অনুসারে, মূল্য বৃদ্ধির পর সুডান গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করতে গত মাসের থেকে ২০ দিরহাম বেশি পড়বে। তবে সংযুক্ত আরব আমিরাতে জ্বালানির মূল্য বিশ্ব মার্কেটের তুলনায় ৪ দশমিক ৭৪ দিরহাম কম রয়েছে। একইসঙ্গে চলতি বছরের ৬ মাসের তুলনায়ও এটা কম। 

এছাড়া মূল বৃদ্ধি সত্ত্বেও আমিরাতে পেট্রলের মূল্য চলতি বছরে সর্বোচ্চ যে মূল্য ছিল তার থেকে ৩০ শতাংশ কম রয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)