ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিওনেল মেসি

আমাদের স্বপ্নপূরণের এটাই শেষ সুযোগ

খেলাধূলা ডেস্ক: কাতার বিশ্বকাপে প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা। কোপা আমেরিকান চ্যাম্পিয়নরা মঙ্গলবার (২২ নভেম্বর) মাঠে নামবে সৌদি আরবের বিপক্ষে। লুসাই আইকনিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ স্কলোনিকে সঙ্গে নিয়েই আসেন আর্জেন্টিনার কাপ্তান লিওনেল মেসি। 

সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এটা অসাধারণ একটা মুহূর্ত। সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। আমার ও আমাদের স্বপ্নপূরণের এটাই শেষ সুযোগ। এটাই বাস্তবতা। 

এই দলটি আমাকে ২০১৪ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিচ্ছে।আমরা তখন অনেক একতাবদ্ধ ছিলাম এবং আমাদের কী করতে হবে সে ব্যাপারে বেশ অবগত ছিলাম। এবারও তেমনটা অনুভব করছি আমি। 

তিনি আরও বলেন, আমি এখন খুব ভালো বোধ করছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ সময় কাটিয়ে এখানে এসেছি আমি। আমাকে নিয়ে কোনো শঙ্কা নেই। 

আমি দেখেছি আমার ইনজুরি নিয়ে পত্রিকাগুলো নিউজ করেছে। এটা তেমন কিছু না। কিছুটা ক্লান্তি কাজ করছিল। আমি আলাদা করে কিছু করিনি, শুধু নিজের খেয়াল রাখার চেষ্টা করেছি।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)