হার দিয়ে বছর শুরু পিএসজির

হার দিয়ে বছর শুরু মেসি-নেইমারবিহীন পিএসজির

খেলাধূলা ডেস্ক: বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় যাওয়ার পর এখনো প্যারিসে ফেরেননি লিওনেল মেসি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় খেলার সুযোগ ছিল না নেইমারেরও। 

আক্রমণভাগের দুই তারকাকে ছাড়া মাঠে নেমে বছরের প্রথম ম্যাচেই হারল পিএসজি। লিগ আঁ-র দ্বিতীয় স্থানে লাঁস কিলিয়ান এমবাপ্পেদের হারিয়েছে ৩-১ ব্যবধানে। যার ফলে নতুন বছরের শুরুতে ভেঙে গেছে পিএসজির প্রায় আট মাসের দীর্ঘ অপরাজেয় যাত্রাও।

এ জয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে পয়েন্ট তালিকায় ব্যবধানও কমিয়ে এনেছে লাঁস। ১৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪৪, লাঁসের ৪০।

পিএসজি অবশ্য সমতা ফিরিয়েছে একটু পরই। মেসি-নেইমারদের ভীড়ে তেমন সুযোগ না পাওয়া হুগো একিতিকে করেন গোলটি। তবে সে সমতা পিএসজি ধরে রাখতে পেরেছে মোটে মিনিট বিশেকের মতো সময়। ম্যাচের ২৮ মিনিটে ডিফেন্ডার মারকিনিয়োসকে দ্বৈত লড়াইয়ে হারিয়ে, ডনারুমা নাগালের বাইরে দিয়ে করা শটে গোল করেন লইঁ ওপেন্দা। 

দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজির জালে আরও এক গোল জড়ায় লেঁস। ওপেন্দার বাড়ানো বলে অ্যালেক্সিস ক্লদ-মরিসের গোল ৩-১ গোলে এগিয়ে দেয় স্বাগতিকদের। প্রথম গোলের জবাব দিলেও শেষ দুটোর জবাব আর দিতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। 

যে কারণে প্রায় আট মাস পর আবারও হারের কবলে পড়ে পিএসজি। গত ২০ মার্চ মোনাকোর কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)