বিপিএল ২০২৩

বিপিএলে টিকিটের মূল্য নির্ধারণ: সর্বোচ্চ ১৫০০ টাকা আর সর্বনিন্ম ২০০

খেলাধূলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর জমজমাট আসরটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার থেকে।বিপিএল মাঠের লড়াই শুরু করার সব প্রস্তুতি প্রায় শেষের দিকে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আসন্ন বিপিএলকে সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। টিকিটের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা আর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

আগামীকাল থেকে টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও এসবিএনসির গেট সংলগ্ন টিকিট বুথে। দর্শকরা টিকেট কাটতে পারবে সকাল ৯.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত।

বিপিএলের নবম আসরের প্রথম ম্যাচেই দুপুর ২.১৫ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সারর্স। সন্ধায় ৭.১৫ মিনিটে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।    

২০২৩ বিপিলের টিকিটের মূল্য-

গ্র্যান্ডস্ট্যান্ড: ১৫০০ টাকা
ক্লাব হাউস: ৫০০ টাকা
উত্তর বা দক্ষিণ স্ট্যান্ড: ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড: ২০০ টাকা

আগামীকাল ৪ জানুয়ারি বুধবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের বুথে টিকিট বিক্রি হবে। 

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুথ থেকে টিকিট কিনতে পারবেন দর্শকর।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)