আর্সেনালের জয়ের রাতে ম্যানইউর হোঁচট

আর্সেনালের জয়ের রাতে ম্যানইউর হোঁচট

খেলাধূলা ডেস্ক: আগের রাতে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছিল ম্যানচেস্টার সিটি। মিকেল আর্তেতার দল সেই ব্যবধান ফের পাঁচে নিয়ে গেল।

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার ফুলহ্যামের মাঠ থেকে ৩-০ গোলের সহজ জয় নিয়ে ফিরেছে আর্সেনাল।

তবে একই সময়ে অন্য ম্যাচে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ফুলহ্যামের মাঠে আর্সেনাল প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। একটি করে গোল করেন গাব্রিয়েল মাগালেস, গাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্টিন ওডেগোর।

অন্যদিকে সাউথ্যাম্পটনের বিপক্ষে অনেকটা সময় একজন কম নিয়ে খেলে পয়েন্ট হারিয়েছে ইউনাইটেড। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। ইউনাইটেডের কাসেমিরো লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন।

২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার নিচে সাউথ্যাম্পটন।

বিনিয়োগবার্তা//এনএএস//


Comment As:

Comment (0)