চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

খেলাধূলা ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আশা বাঁচিয়ে রাখতে একের পর এক ম্যাচে জয় তুলে নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এক পয়েন্ট কম ৬৫ নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে অল রেডসরা।

মঙ্গলবার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান কমানোর দিনে লেস্টারসিটিকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এদিন লিস্টারের ঘরের মাঠে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছেন সালাহ-জোনসরা।

এদিন শুরু থেকেই আধিপত্য দেখায় লিভারপুল। ম্যাচে ৬৮ শতাংস সময়ই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সফরকারীরা। 

ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে। কিন্তু কেউই গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। সালাহর অ্যাসিস্ট থেকে অলরেডসদের লিড এনে দেন কার্টিস জোনস। 

তিন মিনিটের ব্যবধানে ম্যাচে নিজের জোড়া গোল করেন জোনস। এবারো গোলের উৎস তৈরি করেন সালাহ। লিভারপুল এগিয়ে যায় ২-০ গোলে। ম্যাচের ৭১ মিনিটে লিভারপুলকে ৩-০ গোলে এগিয়ে দেন আরনল্ড। এই গোলের অ্যাসিস্ট করে ম্যাচে অ্যাসিস্টের হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ।

৩৬ ম্যাচে ১৯ জয়, আট ড্র ও ৯ হারে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের পাঁচ নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৫।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)