দুই হাজার কোটি টাকার নেইমার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নেইমারকে দলে পেতে চাইলে শুধু নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রয়োজন। টাকার অঙ্কটা বার্সেলোনাই জানিয়ে দিয়েছে, মাত্র ২২২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যেটি মাত্র দুই হাজার ৩৫ কোটি টাকা ।

২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। তাঁকে দলে টানতে চেষ্টা চালিয়েছিল রিয়াল মাদ্রিদও। গুঞ্জন, রিয়াল এখনো পেতে চায় তাঁকে। পিএসজি ও থলেভর্তি টাকা নিয়ে প্রস্তুত তাঁকে দলে টানতে।
বার্সেলোনা সে কারণেই নেইমারের ‘রিলিজ ক্লজ’ দিন দিন বাড়াচ্ছে। গত বছর নেইমারের রিলিজ ক্লজ ছিল ১৯০ মিলিয়ন ইউরো। আর এবার ২২২ মিলিয়ন ইউরো ।রিয়াল কিংবা পিএসজি বা অন্য দল যদি নেইমারকে দলে আনতে রাজি করতে পারে, তবে বার্সার অনুমতি ছাড়া তাঁকে কিনতে এই পরিমাণ অর্থ দিতে হবে ।

 

 

এমআর/২ জুলাই,২০১৭


Comment As:

Comment (0)