শান্ত-জাকিরের ঝড়ো ব্যাটিংয়ে ২য় দিনের সমাপ্তি
খেলাধূলা ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচে গতকাল প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রানে নিয়ে স্বস্তিতে দিন শেষ করে বাংলাদেশ। প্রথম দিন শেষে আফগান কোচ জোনাথন ট্রট প্রেস কনফারেন্সে বলেছিলেন, 'আমরা ১০ রানের মধ্যে বাংলাদেশের বাকি ৫ উইকেট তুলে নিতে চাই ,এরপর নিজেরা ব্যাট করে ৫০০ রান করতে পারলে দারুণ হবে।'আফগান বোলাররা কোচের মুখ রেখেছেন। ১০ রানে না পারলেও ২০ রানে বাংলাদেশের বাকি উইকেট নিয়েছেন।
২য় দিনে (বৃহস্পতিবার) বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৮২ রানে।সবুজ উইকেটে ব্যাট করতে নেমে এবাদত শরিফুলের গতির ফুলঝুড়ি দেখে আফগান ব্যাটাররা। এবাদত নিয়েছেন ৪ টি উইকেট ,শরিফুল ,তাইজুল ও মেহেদী মিরাজ নিয়েছেন ২ টি করে উইকেট ।তাসকিন ৭ ওভার বল করলেও ছিলেন উইকেট শূণ্য। হজরত উল্লাহ জাজাই ৩৬ ও নাসির জামাল করেন ৩৫ রান ।এছাড়া বলার মতো আর রান পাননি আফগানিস্তানের কোনো ব্যাটার।আফগানিস্তানের ইনিংস থামে ১৪৬ রানে।
আফগানিস্তানকে ফলোঅন না করে আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা মাহমুদুল জয় ফেরেন ১৭ রান করে। প্রথম ইনিংসে আউট হলেও আজ হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জাকির।জাকির-শান্ত জুটি আফগান বোলারদের তুলোধুনো করেন। নাজমুল শান্ত ও জাকির দুজনেই ৬৪ বল খেলে ৫৪ রান করে অপরাজিত আছেন।
আজ ২৩ ওভার ব্যাটিং করে ১২৩ রান করে ৩৭০ রানের লিড নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
বিনিয়োগবার্তা/এমআর//



