উইম্বলডন শুরু আজ থেকে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এবারের উইম্বলডন কি নতুন কেউ চ্যাম্পিয়ন হবে? রজার ফেদেরার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। রজার ফেদেরার, অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচ। পুরুষ সার্কিটের ‘ফ্যাব ফোর’-এর কাছে অন্যরা পাত্তা পাবেন না বলেই সবার ধারনা। মেয়েদের সার্কিটে সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস নেই। ডোপিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে কিছুদিন আগে কোর্টে ফেরা মারিয়া শারাপোভা ওয়াইল্ড কার্ড পাননি। মেয়েদের শিরোপার লড়াইটা এবার তাই উন্মুক্ত

বাজির দরে উইম্বলডনে রজার ফেদেরারই এগিয়ে। বেশির ভাগ আবার এগিয়ে রাখছেন রাফায়েল নাদালকে। তবে এই দুই মহাতারকার ফেবারিট শিরোপা জয়ে তাঁদেরই তুমুল প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারে।

ফেদেরারের ফেবারিট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা, ‘সে যদি শতভাগ ফিট থাকে তাহলে সে অন্যতম ফেবারিট।’ দুবারের উইম্বলডন-জয়ী নাদাল বলেছেন, অ্যান্ডি মারে নিজের সেরা খেলাটা সে ঘাসের কোর্টেই খেলে। আমি তাকে অনুশীলন করতে দেখেছি। মনে হয়েছে সে যথেষ্ট ফিট।’

এমআর/৩ জুলাই,২০১৭


Comment As:

Comment (0)