শীর্ষ চার খেলোয়াড় ই শেষ ষোলোতে
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : গত পরশু শেষ ষোলো নিশ্চিত করেছেন নাদাল ও মারে।আর গতকাল শেষ ষোলো নিশ্চিত করলো জোকোভিচ ও ফেদেরার। উইম্বলডন ২০১১ সালের পর এই প্রথম শীর্ষ চার খেলোয়াড়কে একসাথে শেষ ষোলোতে পেল ।
ফলে আগামী সোমবার উইম্বলডনের দর্শকদের জন্য একেবারে সেরা উপহার। এক দিনেই সেরা চার শীর্ষ চার খেলোয়াড় এর খেলা দেখতে পারবেন । টেনিস এর জন্য জমজমাট দিন এটি।
মারে মুখোমুখি হবেন ফ্রান্সের বেনোয়া পারের, নাদালের প্রতিপক্ষ লুক্সেমবার্গের জাইলস মুলার, জোকোভিচের প্রতিপক্ষ ফরাসি তারকা আদ্রিয়োঁ মানারিনো এবং ফেদেরার প্রতিপক্ষ বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ।
নাদাল ও মারের খেলা দুটি একই সময়ে। সন্ধ্যা সোয়া সাতটায় বাংলাদেশ সময় অনুযায়ী। ফেদেরার ও জোকোভিচ এর ম্যাচ দুটিও একই সময়ে শুরু। রাত পৌনে নয়টা বাংলাদেশ সময়।
(এম আর / ৯ জুলাই, ২০১৭)



