অধিনায়কত্ব ছাড়লেন অ্যাঞ্জেলা ম্যাথুস
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : র্যাঙ্কিংয়ে ১০ এর বাইরে থাকা জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কা সিরিজ এই হারের প্রায়শ্চিত্তটা পুরো মাত্রায় করলেন অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস। তিন সংস্করণেই শ্রীলঙ্কান দলের নেতৃত্ব ছাড়লেন তিনি।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এমন হারে সমালোচনার ঝড় তুলেছে চারদিকে। পুরো বিষয়টাকেই ‘লজ্জা’ হিসেবে অভিহিত করছে শ্রীলঙ্কার মিডিয়া আর ক্রিকেটপ্রেমীরা।
গতকাল ম্যাথুস প্রধান নির্বাচক সনৎ জয়াসুরিয়ার সঙ্গে দেখা করে সিদ্ধান্তটা নেন। শুক্রবার থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। এর আগেই এ সিদ্ধান্ত নিলেন ম্যাথুস।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ম্যাথুস কোনো সংস্করণেই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেনা।
চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলতে পারেনি শ্রীলঙ্কা। ইংল্যান্ডে সেই ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে সরে গেছেন কোচ গ্রাহাম ফোর্ড।
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারকে ‘মেনে নেওয়া কঠিন’ বলছেন ম্যাথুস।সাম্প্রতিক কালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের টানা ব্যর্থতা খুব ভালো চোখে দেখছে না শ্রীলঙ্কান সরকার।
(এম আর / ১২ জুলাই, ২০১৭)



