উইম্বলডনের সেমিফাইনালে ভেনাস

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : দাপুটে পারফরম্যান্সেই ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেছেন ভেনাস উইলিয়ামস।ভেনাস উইলিয়ামস কাল কোয়ার্টার ফাইনালে ২০ বছর বয়সী ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন ৩৭ বছরের ভেনাস উইলিয়ামস।

গত ২৩ বছরে ভেনাসের চেয়ে বেশি বয়সে উইম্বলডনের শেষ চারে জায়গা করে নিতে পারেননি অন্য কেউ। আগামীকাল শেষ চারে তাঁর প্রতিপক্ষ ব্রিটেনের জোহানা কন্তা।

গতকালের জয়টি ছিল উইম্বলডনের মূল পর্বে ভেনাসের ৮৬তম। এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৮৬ ম্যাচ জিতেছেন সেরেনা উইলিয়ামসও।

ভেনাসের সামনে এখন হাতছানি উন্মুক্ত সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হওয়ার। আর দুটি ম্যাচ জিতে কীর্তিটা গড়ে ফেললে ভেনাস পেছনে ফেলবেন বোন সেরেনাকেই। ভেনাস সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০০৮ সালে, এই উইম্বলডনেই।

 

(এম আর / ১২ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)