মেসির জন্যে ২৭৫ মিলিয়ন ইউরো দিতেও রাজি ম্যান সিটি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দলবদলের চলতি মৌসুমে ফুটবল বিশ্বে রেকর্ড মূল্যে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। নেইমারের সেই রেকর্ড বোধহয় এবার মেসিই ভেঙ্গে ফেলতে পারেন। কারণ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ২৭৫ মিলিয়ন ইউরো বা প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা ব্যয় করতেও রাজি মেসির জন্য।

ম্যান সিটির কোচ পেপ গার্দিওয়ালা মনে করেন, মেসিকে দলে ভিড়ানোটা অবিশ্বাস্য হলেও অসম্ভব না।

ব্রিটেনের গণমাধ্যম মিররের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সনি ইএসপিন জানাচ্ছে, ম্যানসিটি কর্তৃপক্ষ আর্জেন্টাইন সুপার স্টারকে দলে আনার ব্যাপারে চলমান প্রিমিয়ার লিগের আগেই মেসির প্রতিনিধিদের সাথে আলোচনা করেছিল।

সংবাদ মাধ্যমটি দাবি করেছে, নেইমার পিএসজিতে চলে যাওয়ায় বার্সালোনার উপর ক্ষুদ্ধ হয় মেসি। ক্রমবর্ধমান অসন্তষ্টির মধ্যেই গত সপ্তাহেই মেসির প্রতিনিধিদের সাথে ম্যান সিটি কর্তৃপক্ষের আলোচনা হয়েছে।

তবে মেসি চলতি মৌসুমেই বার্সার সাথে একটা চুক্তির কথা বলেছে। যদিও চুক্তিটা এখনও সম্পূর্ণ হয়নি।

মিররে প্রকাশিত খবরে বলা হয়েছে, ম্যান সিটির দীর্ঘ দিনের বাসনা মেসিকে দলে পাওয়া। তারা যেহেতু এখন সুযোগ পেয়েই গেছে তাই ২৭৫ মিলিয়ন ইউরো বা ২ হাজার ৬0০ কোটি টাকা দিতেও রাজি তারা।

বার্সার সেক্রেটারি ফার্নান্দেজ জানিয়েছে, মেসির সাথে বার্সালোনার চুক্তির সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন স্বাক্ষর গ্রহণের পর ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত মেসি বার্সাতেই থাকবে।সূত্র: মিরর

(এম আর / ২১ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)