শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দীর্ঘ ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হল না।

শুরুতেই ওপেনার সৌম্য সরকার ফিরে যান প্যাভিলিয়নে। ৮ বলে ৮ রান করে প্যাট কামিনন্সের বলে হ্যান্ডসকমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

কামিন্সের পরের আঘাতের শিকার হন ফাস্টডাউনে খেলতে নামা ইমরুল কায়েস। ৬ বলে কোনো রান না করেই উইকেট কিপার ম্যাথু ওয়েডের তালুবন্দি হন তিনি।

ঠিক পরের বলেই ওয়েডের হাতে ক্যাচ তুলে দেন আরেক টপ অর্ডার সাব্বির রহমান। এরপর রিভিউ নেয়া হলেও অ্যাম্পেয়ারের সিদ্ধান্ত বদল হয়নি।
মূল একাদশে জায়গা পাননি ব্যাটসম্যান মুমিনুল হক। তবে দুলে ফিরেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম।

এম্যাচের মধ্য দিয়েই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল নতুন মাইলফলক স্পর্শ করছেন। দলেন সেরা দুই ক্রিকেটারের ৫০তম টেস্ট ম্যাচ এটি। প্রতিবেদনটি করা পর্যন্ত ক্রিজে আছেন অভিজ্ঞ দুই খেলোয়াড়।

বাংলাদেশ দল:
মুশফিক রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়া দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন।

(এমআইআর/ ২৭ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)