প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট বাংলাদেশ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অস্ট্রেলীয় পেসারের গতিতে বিভ্রান্ত বাংলাদেশের ব্যাটিং। স্কোরবোর্ডে ১০ রান উঠতেই নেই ৩ উইকেট। ফিরে গেলেন সৌম্য সরকার, ইমরুল কায়েস আর সাব্বির রহমান—বড় বিপর্যয়।

কিন্ত সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই ইনিংস গড়েছেন দেশের হয়ে নিজেদের ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। চতুর্থ উইকেটে এই দুজনের যোগ করা ১৫৫ রানেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো। তামিম ৭১ রানে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন।

সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে আউট হন সাকিব। তাঁর উইকেটটি নাথান লায়নের। এরপর ষষ্ঠ উইকেটে মুশফিক-নাসিরের জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ব্যক্তিগত ১৮ রানে অ্যাগারের শিকার হন অধিনায়ক মুশফিক। একটু পরে আউট হয়ে গেছেন মিরাজও (১৮) ও নাসির (২৩)। শফিউলের দুটি চারেই আড়াই শ পেরিয়েছে বাংলাদেশ।

(এম আর / ২৭ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)