অস্ট্রেলিয়ার ১৮ রানে ৩ উইকেট
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছে অস্ট্রেলিয়া। ওপেন করতে নামে ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশ। তবে দলের ৯ রানের মাথায় মিরাজের প্রথম শিকারে পরিণত হন ডেভিড ওয়ার্নার। তিনি ফেরেন নিজের ৮ রানের মাথায়।
ওয়ার্নার ফেরার পরে আসেন উসমান খাজা। কিন্ত মাত্র ১ রান করে সৌম্যের রান আউটের শিকার হন তিনি। এর পর নামেন নাথান লায়ন। কিন্তু ৫ বল খেললেও কোনো রান না করেই সাকিবের প্রথম শিকার হন তিনি। এরপর ম্যাট রেনশের সঙ্গ দিতে আসেন স্টিভেন স্মিথ।
প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর লাইন দাঁড়িয়েছে ৩ উইকেট হারিয়ে ১৮ রান। তারা বাংলাদেশের চাইতে এখন ২৪২ রানে পিছিয়ে আছে এবংতাদের হাতে আছে ৭ উইকেট।
(এম আর / ২৭ আগষ্ট, ২০১৭)



