মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১২৩

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১২৩। এখনো ১৩৭ রানে এগিয়ে বাংলাদেশ। উইকেটে এখন অস্ট্রেলিয়ার শেষ স্বীকৃত ব্যাটিং জুটি—ম্যাথু ওয়েড আর গ্লেন ম্যাক্সওয়েল।

রেনশ আর পিটার হ্যান্ডসকম্বের জুটিটা চোখ রাঙাচ্ছিল। ৬৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার বিপর্যয়টা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু হ্যান্ডসকম্বকে ফিরিয়ে বাংলাদেশ-শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। ব্যক্তিগত ৩৩ রানে তাইজুলের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হ্যান্ডসকম্ব।

১৫ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ কাঁপতে থাকা অস্ট্রেলিয়ার বিপদটা আরও বাড়ে দ্বিতীয় দিন সকালে আরও বাড়ে অধিনায়ক স্মিথের ফেরায়। মেহেদী হাসান মিরাজের বলে একটু এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হয়ে যান তিনি। ৮ রানে স্মিথ ফেরার পর অস্ট্রেলিয়ার পক্ষে শক্ত হাতে হাল ধরেন ম্যাট রেনশ আর পিটার হ্যান্ডসকম্ব। রেনশ অবশ্য ফিরতে পারতেন। কিন্তু মিরাজের বলে আম্পায়ার তাঁকে একবার এলবিডব্লু দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

(এমআইআর/ ২৮ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)