সাকিব লিভিং লিজেন্ড, তামিম বেস্ট ওপেনার: মাশরাফি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইনজুরিতে না পড়লে মাশরাফি বিন মর্তুজা হয়তো এই টেস্টেও খেলতেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।উঃসাহ দিতে সারাক্ষণই আছেন সতীর্থদের সঙ্গে। টেস্ট চলাকালীন হয়তো ড্রেসিং রুমে থাকতে পারেননি। কিন্ত অনুশীলনে নিয়মিতই ছিলেন তিনি।

তখন মাশরাফিও চুপ করে থাকতে পারেননি যখন অস্ট্রেলিয়াকে তার সতীর্থরা হারিয়ে ঐতিহাসিক এক জয় এনে দিলেন। ফেসবুকে তিনি ঢেলে দিলেন মনের সব আবেগ, ভালোবাসা আর অনুভূতি। সতীর্থদের প্রশংসায় মেতে উঠলেন তিনি।

মাশরাফি বললেন, তামিম ইকবাল বিশ্বের সেরা ওপেনার হিসেবে। তাইজুলকে বললেন, সেরা বোলিং পার্টনার। মিরাজ তো রক। আর মুশফিকুর রহীম হয়তো বেটে-খাটো। কিন্ত নেতৃত্বে অনেক উঁচু। মাঠে অন্যদের সহযোগিতা ছিল দুর্দান্ত।

সাকিব আল হাসানকে মাশরাফি আখ্যায়িত করলেন একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে। বললেন, সাকিব যখন লড়াই করে, তখন আর কেউ তার মতো পারে না। সাকিবের জন্মই হয়েছে শুধু ২২ গজের জন্য।

সবশেষে মাশরাফি লিখলেন, জয় বাংলা এবং সবাইকে ঈদ মোবারক।

মাশরাফির ফেসবুক স্ট্যাটাস:

 

(এম আর / ৩১ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)