টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।

সোমবার (০৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী সৌম্য সরকার।

ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

টানা দুই টেস্টেই টস হারলো অস্ট্রেলিয়া, দ্বিতীয়বারের মতো অতিথিদের দেয়া হলো ফিল্ডিং।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পাওয়ায় অনেকটাই উজ্জীবিত টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও জিততে বদ্ধপরিকর টিম বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। শফিউল ইসলামের বদলি হিসেবে একাদশে ফিরেছেন মুমিনুল হক।

অন্যদিকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। উসমান খাজ ও জস হ্যাজলউডের বদলি হিসেবে একাদশে ফিরেছেন হিলটন কার্টরাইট ও স্টিভ ও’কিফ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসির হোসেন ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’কিফ, প্যাট কামিন্স ও নাথায় লায়ন।

(এমআইআর/ ০৫ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)